1. dailybogratimes@gmail.com : admin :
অটোরিকশা চার্জ দিতে গিয়ে পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত- ২ - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

অটোরিকশা চার্জ দিতে গিয়ে পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত- ২

মাসুদ রানাঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১৫ Time View
অটোরিকশা চার্জ দিতে গিয়ে পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত- ২
print news

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় পাকশী রেলওয়ের এমএস কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও এমএস কলোনির ফাতেমা খাতুন (৬৫)।

স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন জানান, আয়নুল ইসলাম তার অটোরিকশা চার্জ দেওয়ার জন্য এমএস কলোনিতে ফাতেমা খাতুনের গ্যারেজে যান। সেখানে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত দুজনই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শাকিউল আজম বলেন, আমরা ঘটনাস্থলেই রয়েছি। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আলোচনা চলছে।

উল্লেখ্য, ঈশ্বরদীতে বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় সৌরভ সরদার (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews