1. dailybogratimes@gmail.com : admin :
আত্রাইয়ে পুকুর থেকে প্রতিবন্ধি যুবকের মরদেহ উদ্ধার - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

আত্রাইয়ে পুকুর থেকে প্রতিবন্ধি যুবকের মরদেহ উদ্ধার

সুদর্শন কর্মকার। রাণীনগর,নওগাঁ।
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ Time View
আত্রাইয়ে পুকুর থেকে প্রতিবন্ধিযুবকের মরদেহ উদ্ধার
print news

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নাহিদ হোসেন (১৮)
নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে ।
আজ সোমবার সকালে উপজেলার পাঁচু পুর গ্রামের পুকুরে থেকে এই মরদেহ উদ্ধার
করে। এর আগে রোববার সন্ধায় সে নিখোঁজ হয়। নাহিদ রাজশাহীর
বাগমারা উপজেলার নাকপাড়া গ্রামের নজিবর রহমানের ছেলে এবং আত্রাইয়ের
পাঁচুপুর গ্রামের লুৎফর রহমানের ভাগ্নে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন নাহিদের পারিবারিক
বরাদ দিয়ে জানান,বুদ্ধি প্রতিবন্ধী যুবক নাহিদ রোববার সন্ধা অনুমান
সাতটা নাগাদ বাড়ী থেকে বের হয়। এর পর বাড়ীতে না ফিরলে বিভিন্ন
জায়গায় খোঁজ করেও কোন সন্ধান করতে পারেনি নাহিদের পরিবারের
লোকজন। পরে সোমবার সকালে পাঁচুপুর গ্রামে তার মামার বাড়ীর অদুরে
পুকুরে নাহিদের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে সোমবার
দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এঘটনায়
থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান,জন্ম গ্রহনের পর তার মা বাবার মধ্যে
বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। এর পর থেকেই আত্রাই উপজেলার
পাঁচুপুর গ্রামে মামার বাড়িতে বসবাস করতো নাহিদ। সে জন্মগত
ভাবেই বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্ত।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews