1. dailybogratimes@gmail.com : admin :
আমেরিকায় ৫০০ অভিবাসী গ্রেপ্তার, দেশে ফেরত - Daily Bogra Times
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার ক্যাম্প ন্যুতে জুলস কুন্দের জোড়া গোলে আইনট্রাখটকে হারাল বার্সেলোনা সীমান্তে ২৭ বাংলাদেশি নিহত, বিএসএফের গুলিতে ২৪ জন: এইচআরএসএস

আমেরিকায় ৫০০ অভিবাসী গ্রেপ্তার, দেশে ফেরত

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ Time View
আমেরিকায় ৫০০ অভিবাসী গ্রেপ্তার, দেশে ফেরত
print news

আমেরিকার বিভিন্ন শহরে অভিযান চালিয়ে নথিপত্রহীন ৫০০ জনের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আমেরিকার প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের এক্স পোস্টে এ তথ্য জানানো হয়। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসিইর বরাত দিয়ে এ তথ্য জানায় হোয়াইট হাউস

হোয়াইট হাউস বলেছে, আমেরিকার সীমান্ত সুরক্ষিত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব কাজ করছে, তার একটি ছোট নমুনা এই ঘটনা। এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, অভিযান চালিয়ে নথিপত্রহীন ৫৩৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন এক সন্দেহভাজন সন্ত্রাসী, সন্ত্রাসী ট্রেন ডে আরাগুয়া গ্যাংয়ের চার সদস্য এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধে অভিযুক্তসহ মোট ৫৩৮ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া শত শত অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয়েছে। ইতিহাসের বৃহত্তম প্রত্যর্পণ অভিযান চলমান রয়েছে। অঙ্গীকার করা হয়েছে, অঙ্গীকার রক্ষা হচ্ছে।’

গির্জা, স্কুলের মতো যেসব স্থানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন, সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের বিষয়ে আইসিইর কর্মকর্তাদের ট্রাম্প প্রশাসনের অনুমতি দেওয়ার দুই দিন পর এই অভিযান চালানো হলো।

গত সোমবার আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প দেশটিতে অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে দেশ থেকে বের করে দেওয়ার অঙ্গীকার করেন। এই লক্ষ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি ও সেনা মোতায়েন, জন্মগত অধিকারে নাগরিকত্বসহ বেশকিছু অভিবাসী বিরোধী নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews