1. dailybogratimes@gmail.com : admin :
ঈশ্বরদীতে সমন্বয়ককে মারধরের ঘটনায়  গ্রেপ্তার-১ - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

ঈশ্বরদীতে সমন্বয়ককে মারধরের ঘটনায়  গ্রেপ্তার-১

মাসুদ রানাঃ-
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ Time View
ঈশ্বরদীতে সমন্বয়ককে মারধরের ঘটনায়  গ্রেপ্তার-১
print news

পাবনা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী ইব্রাহিম রহমানের (২১) ওপর হামলার ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হাসিবুল ইসলাম ওরফে সাব্বির (২৭) নামে তরুণকে গ্রেপ্তার করা হয়। 

হাসিবুলকে উপজেলার বক্তারপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনির ভাগনে এবং একই গ্রামের বাসিন্দা।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে লোহার পাইপ দিয়ে পিটিয়ে সমন্বয়ক ইব্রাহিমকে আহত করা হয়। এ ঘটনায় তিনি শুক্রবার থানায় মামলা করেন। 

এতে ছাত্রলীগ নেতা শাকিল হোসেন ও রিফাত হোসেনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ঘটনার পর থেকে ঈশ্বরদী থানা ও ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান শুরু করে। 

একপর্যায়ে প্রধান আসামি শাকিলের অন্যতম সহচর হাসিবুলকে গ্রেপ্তার করা হয়। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews