1. dailybogratimes@gmail.com : admin :
উল্লাপাড়ায় ইরি-বোরো ধানের চাষাবাদ শুরু - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

উল্লাপাড়ায় ইরি-বোরো ধানের চাষাবাদ শুরু

হাফিজুর রহমান হাফিজঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ Time View
উল্লাপাড়ায় ইরি-বোরো ধানের চাষাবাদ শুরু
print news

উল্লাপাড়া সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বছরের প্রধান ইরি-বোরো ধানের চাষাবাদ আবাদ শুরু হয়েছে। কৃষক জমিতে নানা জাতের ইরি-বোরো ধানের চারা লাগাচ্ছেন। উল্লাপাড়ায় বোরো ধানের ফসল কৃষকদের কাছে বছরের প্রধান আবাদ। উপজেলার সব মাঠেই কম বেশী জমিতে বোরো ধানের আবাদ করা হয়। উপজেলা কৃষি অফিসের তথ্যেমতে এবারের মৌসুমে ৩০ হাজার ৩৫০ হেক্টর পরিমাণ জমিতে বোরো ধানের আবাদের সরকারী
লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিভিন্ন এলাকার মাঠে এরই মধ্যে কৃষকেরা বোরো ধানের আবাদ শুরু করেছেন। ব্রি-ধান ৮৯ , ব্রি ধান ৯২ , ব্রি-ধান ১০২ , ব্রি-ধান ১০৫ , ব্রি-ধান ১০৮ জাতের ধানসহ আরো কয়েক জাতের ধান আবাদ হবে বলে জানা গেছে।

সেচ নির্ভর বোরো ধান আবাদে জমি তৈরী ও ধান লাগানোর পর পানি দিতে সেচ মেশিনগুলো চালু করা হচ্ছে।উপজেলার বিভিন্ন এলাকার মাঠে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে,
বোরো ধান আবাদে জমি তৈরীতে পাওয়ার টিলারে তিন থেকে চারবার হালচাষ দিতে হচ্ছে। প্রথমে শুকনো জমিতে দুবার হালচাষ দিয়ে রাখা হচ্ছে ।

এর কদিন পর সেচ মেশিনে জমিতে পানি দিতে আরো দুবার হালচাষ করা হয়।
সলঙ্গা ইউনিয়নের রাণীনগর মাঠে কৃষক আ. কাদের মিয়ার জমিতে পাচশো টাকা দিন হাজিরায় চারজন কাটারী জাতের বোরো ধান চারা লাগানোকালে বলেন- দিন সাতেকের মধ্যে এলাকায় পুরোদমে বোরো ধান আবাদ শুরু হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন- এরই মধ্যে বিভিন্ন এলাকায় কৃষকেরা বোরো ধান আবাদ শুরু করেছেন। বীজতলা থেকে চারা তুলে জমিতে লাগাচ্ছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews