1. dailybogratimes@gmail.com : admin :
উল্লাপাড়ায় শীতকালিন পেয়াজ আবাদ শুরু - Daily Bogra Times
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার ক্যাম্প ন্যুতে জুলস কুন্দের জোড়া গোলে আইনট্রাখটকে হারাল বার্সেলোনা সীমান্তে ২৭ বাংলাদেশি নিহত, বিএসএফের গুলিতে ২৪ জন: এইচআরএসএস

উল্লাপাড়ায় শীতকালিন পেয়াজ আবাদ শুরু

হাফিজুর রহমান হাফিজ ঃ-
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ Time View
উল্লাপাড়ায় শীতকালিন পেয়াজ আবাদ শুরু
print news

উল্লাপাড়া সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতকালিন পেয়াজ আবাদ শুরু হয়েছে। কৃষকেরা দক্ষিণাঞ্চলের বেড়া , কাশিনাথপুর এলাকা থেকে পলি পেয়াজ কিনে এনে জমিতে লাগাচ্ছেন। উল্লাপাড়া হাটে পলি পেয়াজের চারা বেচতে মোকাম এলাকা থেকে আনা হচ্ছে। উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে গোটা উপজেলায় প্রায় ৮২ হেক্টর পরিমাণ জমিতে শীতকালিন পেয়াজ আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরা আছে। এরই মধ্যে পেয়াজ আবাদ শুরু হয়েছে। উপজেলার মোহনপুর , কয়ড়া , দুর্গানগর ইউনিয়ন এলাকায় বেশী পরিমাণ জমিতে পেয়াজ আবাদ হয়।
বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া হাটে কাশিনাথপুর , বেড়া এলাকা থেকে বিপুল পরিমাণ পলি পেয়াজের চারা বেচতে ব্যবসায়ীরা এনেছেন।

শুক্রবার হাটবারে কৃষকদের কাছে এ চারা বেচা হবে। তবে চারা নামানোর পর বেশ বিভিন্ন এলাকার কয়েকজন কৃষক চারা কেনেন । প্রতিবেদককে ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন তিনি পাবনার কাশিনাথপুর এলাকা থেকে পলি পেয়াজের চারা এনেছেন। তিনি দেশীয় কলসনগর জাতের চারা এনেছেন। প্রতি কেজি ত্রিশ টাকা দরে বেচছেন। আরেক ব্যবসায়ী স্কীন জাতের পলি পেয়াজ বেচতে এনেছেন। উপজেলার চালা গ্রামের জাকারিয়া হোসেন চার ডেসিমেল জমিতে লাগাতে উল্লাপাড়া হাটে চারা নামানোর পর পরই ত্রিশ টাকা কেজি দরে বারো কেজি পলি পেয়াজ কেনেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন আগের চেয়ে শীতকালিন পেয়াজ আবাদের জমির পরিমাণ বেড়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews