1. dailybogratimes@gmail.com : admin :
করোতোয়া নদীতে গোসল করতে নেমে শেরপুরে স্কুলছাত্রীর মৃত্যু - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

করোতোয়া নদীতে গোসল করতে নেমে শেরপুরে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৭৯ Time View
করোতোয়া নদীতে গোসল করতে নেমে শেরপুরে স্কুলছাত্রীর মৃত্যু
print news

বগুড়ার শেরপুর উপজেলায় করোতোয়া নদীতে গোসল করতে নেমে সৃষ্টি রানী (১১) নামে এক স্কুলছাত্রী পানিতে ডুবে মারা গেছে।  শুক্রবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর (নামাপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৃষ্টি স্থানীয় ভিক্টোরিয়া স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। তিনি কৃষ্ণপুর (নামাপাড়া) গ্রামের গার্মেন্টসকর্মী শ্রী সুমেত চন্দ্র মোহন্তের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সহপাঠীদের সঙ্গে করোতোয়া নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় সৃষ্টি। সে সাঁতার জানত না। নদীর স্রোতে ডুবে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুপুর ২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews