1. dailybogratimes@gmail.com : admin :
কাজিপুরে সকালে হাঁটতে বেরিয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় লাশ হয়ে ফিরলেন স্ত্রী, আহত স্বামী - Daily Bogra Times
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার ক্যাম্প ন্যুতে জুলস কুন্দের জোড়া গোলে আইনট্রাখটকে হারাল বার্সেলোনা

কাজিপুরে সকালে হাঁটতে বেরিয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় লাশ হয়ে ফিরলেন স্ত্রী, আহত স্বামী

লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ -
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ Time View
কাজিপুরে সকালে হাঁটতে বেরিয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় লাশ হয়ে ফিরলেন স্ত্রী, আহত স্বামী
print news

লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে সকালে হাঁটতে বের হয়ে বালুবহনকারী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী হারুনর রশীদ (৫০) মারাত্মক আহত হয়েছেন। ১৫ (ফেব্রুয়ারি) শনিবার ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত হারুনর রশীদকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুলেখা খাতুন ও হারুনর রশীদ উপজেলার ছালাভরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী বাড়ির পাশেই সড়কে হাঁটতে বের হন। ছালাভরা বাজারের পূর্বপাশে করাতকলের কাছে পৌঁছামাত্র পশ্চিম দিক থেকে ছুটে আসা দ্রুতগতির বালুবহনকারী একটি ট্রাক জুলেখা খাতুন ও স্বামী হারুনর রশীদকে সজোরে ধাক্কা দেয়। জুলেখা খাতুন ছিটকে পড়ে যান করাতকলের পাশে রাখা গাছের গুড়ির ওপর। ঘটনাস্থলেই জুলেখা খাতুনের মৃত্যু হয়। হারুনর রশীদ মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

আব্দুর রাজ্জাক নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘ভোরে হাঁটতে বের হয়েছিল হারুন ও তার স্ত্রী। পিছন থেকে একটি বালুবহনকারী ট্রাক এসে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনা স্থলে জুলেখার মৃত্যু হয়।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বলেন, ‘ট্রাক দিয়ে ধাক্কা দেয়ার সাথে সাথে জুলেখা ঘটনাস্থলেই মারা যান। ঘটনা খুব ভোরে হওয়ায় ট্রাক আটক করা সম্ভব হয়নি। পুলিশ এসে খোঁজ খবর নিয়েছে।’

কাজীপুর থানার তদন্ত কর্মকর্তা লাল মিয়া বলেন, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম। খোঁজ খবর নিয়েছি। নিহতের নিকট আত্মীয়ের কোন অভিযোগ নেই। তাঁরা মরদেহ দাফনের ব্যবস্থা করবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews