1. dailybogratimes@gmail.com : admin :
কাশিনাথপুরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

কাশিনাথপুরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

মনসুর আলম খোকনঃ-
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ Time View
কাশিনাথপুরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
print news

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া-বেড়ার কাশিনাথপুরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত অন্যজনের পরিচয় এখনো মেলেনি ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে  কাশিনাথপুর ফুলবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী পাবনার আমিনপুর থানাধীন  বসন্তপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে জামিল হোসেন (২৫)। তবে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা অন্যজনের পরিচয় জানা যায়নি। 

জানা যায়, ২০ জানুয়ারি সোমবার দুপুরে পাবনার কাশিনাথপুর ফুলবাগান মোড়ে একটি ইঞ্জিনচালিত অটোর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে পাবনা হাসপাতালে নেওয়ার সময় মোটরসাইকেল আরোহী জামিল (২৫) নিহত হন। অজ্ঞাত অপরজনও পাবনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনায় জড়িত ইঞ্জিনচালিত অটো জব্দ ও চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews