1. dailybogratimes@gmail.com : admin :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চর উন্নয়ণে আহবায়ক কমিটি গঠন - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চর উন্নয়ণে আহবায়ক কমিটি গঠন

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরঃ-
  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ Time View
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চর উন্নয়ণে আহবায়ক কমিটি গঠন
print news

কুড়িগ্রাম, প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে চর উন্নয়ণে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকাল ৪ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ণ বোর্ড (বিআরডিবি) হলরুমে চর উন্নয়ণে আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় ও রংপুর বিভাগের সাবেক পরিচালক স্বাস্থ্য ডা: শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক শাহিনুর রহমান শাহিন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক আরিবুর রহমান পাশা, মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল, পল্লী উন্নয়ন অফিসের পরিদর্শক সাইফুর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে সবার মতামতের ভিত্তিতে ডা: শাহাদাৎ হোসেনকে আহবায়ক, এক নং যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টুকু, সদস্য সচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহিন এবং সদস্য নজরুল ইসলামসহ ৫ সদস্য বিশিষ্ট কমিটি

গঠন করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews