1. dailybogratimes@gmail.com : admin :
কুড়িগ্রামে ৩ টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ - Daily Bogra Times
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার ক্যাম্প ন্যুতে জুলস কুন্দের জোড়া গোলে আইনট্রাখটকে হারাল বার্সেলোনা সীমান্তে ২৭ বাংলাদেশি নিহত, বিএসএফের গুলিতে ২৪ জন: এইচআরএসএস

কুড়িগ্রামে ৩ টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
  • আপডেট সময়ঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ Time View
কুড়িগ্রামে ৩ টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ
print news

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর – কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৩ টি ইটভাটায় আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম। শনিবার ০১ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে নাগেশ্বরীতে অবস্থিত ০৩ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে সোনাইর খামারে অবস্থিত মেসার্স এম বি এম ব্রিকস,নিলুরখামার ব্যাপারীপাড়ায় অবস্থিত মেসার্স ডিএ ব্রিকস,এবং আলেপের তেপতিতে অবস্থিত এস এন ব্রিকস নামক ইটভাটার কার্যক্রম আগুন নিভিয়ে বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহমুদুল হাসান ।এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস ,পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews