1. dailybogratimes@gmail.com : admin :
গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন: নাসিরুদ্দিন পাটোয়ারী - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন: নাসিরুদ্দিন পাটোয়ারী

নিউজ ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ Time View
গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন: নাসিরুদ্দিন পাটোয়ারী
print news

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে। এ মুহূর্তে আমাদের বহুদলীয় সংবিধান প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শীর্ষক ছাত্র সমাবেশ এসব কথা বলেন তিনি।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, বহুদলীয় সংবিধান রচনার জন্য বর্তমানে একটি সুযোগ তৈরি হয়েছে। দেশের সব শ্রেণি-পেশার মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এমন একটি সংবিধান প্রয়োজন, যার মধ্য দিয়ে কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বিএনপিনহ সকল রাজনৈতিক দলকে নতুন সংবিধান গড়তে আহ্বান জানান তিনি।

তাদেরকে কেউ বাধা দিতে এলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে বলেও হুঁশিয়ারি দেন নাগরিক কমিটির আহ্বায়ক। বলেছেন, কেউ যদি দেশীয়-আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে রাজপথে লড়াই হবে। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের মাটিতে আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আরও রক্ত দেব।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews