1. dailybogratimes@gmail.com : admin :
গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে এক যুবককে কুপিয়ে হত্যা  - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে এক যুবককে কুপিয়ে হত্যা 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৫০ Time View
গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে এক যুবককে কুপিয়ে হত্যা
print news

মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রুহুল আমিন (৪৫) নামের এক নির্মাণশ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার কোনসিপারা ইউনিয়নের চন্দিয়া নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন চন্দিয়া নয়াবাড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফোন চন্দিয়া নয়াবাড়ি গ্রামের খোকা মিয়া এবং মৃত জয়নাল মিয়ার ছেলেদের সঙ্গে ৩২ শতাংশ জমি নিয়ে রুহুল আমিনের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। রোববার বিকেলে বিরোধপূর্ণ জমিতে খোকা মিয়া ও মৃত জয়নালের ছেলেরা হঠাৎ করে মাটি কাটতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে রুহুল আমিনসহ কয়েকজন সেখানে গিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় খোকা মিয়ার ছেলে এনামুল এবং আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রুহুল আমিনের ওপর হামলা চালান। একপর্যায়ে এনামুল রুহুল আমিনের মাথায় রামদা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews