1. dailybogratimes@gmail.com : admin :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত - Daily Bogra Times
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় শেরপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ছে খড়ের গাঁদা, আতঙ্কে কৃষক সমাজ উষ্ণ ভালোবাসায় বিদায়, ফুলেল সৌরভে বরণ—শেরপুর পেল নতুন ইউএনও শেরপুরে বাঙালি নদীর ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম শেরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের নফল রোজা ও দোয়া রোপা–আমনের ধান কাটা শুরু, চাল আমদানির খবরেই নেমে গেছে ধানের দাম শেরপুরে জাল টাকা লেনদেনের অভিযোগে গ্রেপ্তার তিন, উদ্ধার ১৫৭টি জাল নোট বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে কোরআন খতম ও গণদোয়া বগুড়ায় বিপুল পরিমাণ পচা–নষ্ট মসলা জব্দ, ২ লক্ষ টাকা জরিমানা ভোটের মাধ্যমে প্রমাণ হবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে জামায়াত- দবিবুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

মোঃ সিফাত রানাঃ-
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ Time View
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
print news

মোঃ সিফাত রানা, চাঁপাইনবাবগঞ্জঃ-  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত হাবিল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বাসিন্দা। চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। হাবিলের বুকে গুলি লেগেছে বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ আলী সাংবাদিকদের বলেন, “শনিবার ভোররাতে গমক্ষেতে পানি দিতে যান হাবিল। এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে আহত হন।”

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে বিজিবি ও জনপ্রতিনিধিরা সীমান্তে সন্ধ্যা ৬টার পর না যাওয়ার নির্দেশনা দিয়েছে। এমতাবস্থায় ওই সময়ে তার সেখানে যাওয়া অগ্রহণযোগ্য।”

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “রাত সাড়ে ৩টার দিকে ৬-৭ জন মাদক কারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় গুলির শব্দ পাওয়া যায়। তবে কেউ আহত হয়েছে কিনা আমার জানা নেই।”

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে নো ম্যানস ল্যান্ড এলাকায় ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। ফলে সীমান্ত উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews