1. dailybogratimes@gmail.com : admin :
জয়পুরহাটে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে কৃষক দলের মানববন্ধন ও বিক্ষোভ - Daily Bogra Times
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় শেরপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ছে খড়ের গাঁদা, আতঙ্কে কৃষক সমাজ উষ্ণ ভালোবাসায় বিদায়, ফুলেল সৌরভে বরণ—শেরপুর পেল নতুন ইউএনও শেরপুরে বাঙালি নদীর ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম শেরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের নফল রোজা ও দোয়া রোপা–আমনের ধান কাটা শুরু, চাল আমদানির খবরেই নেমে গেছে ধানের দাম শেরপুরে জাল টাকা লেনদেনের অভিযোগে গ্রেপ্তার তিন, উদ্ধার ১৫৭টি জাল নোট বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে কোরআন খতম ও গণদোয়া বগুড়ায় বিপুল পরিমাণ পচা–নষ্ট মসলা জব্দ, ২ লক্ষ টাকা জরিমানা ভোটের মাধ্যমে প্রমাণ হবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে জামায়াত- দবিবুর রহমান

জয়পুরহাটে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে কৃষক দলের মানববন্ধন ও বিক্ষোভ

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল -
  • আপডেট সময়ঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল 
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল 
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ -৯ ফেব্রুয়ারি ২০২৫ জয়পুরহাটে চলতি মৌসুমে হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন জাতীয়তাবাদী কৃষক দল জয়পুরহাট জেলা শাখা ।

রোববার বেলা ১১ টায় শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করবো করেন তারা । 

জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন,জেলা বিএনপির আহবায়ক গুলজার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ সহ  বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দরা। 

কৃষকরা জানান,প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে চার টাকা ভাড়া দিতে হত। এবার  বৃদ্ধি করে আট টাকা করা হয়েছে। এমনিতেই আলুর দাম কম। এর উপর আবার ভাড়া বাড়লে লোকসানে পড়তে হবে।অবিলম্বে আলু সংক্ষণের ভাড়া কমাতে হবে।

এ সময় বক্তারা বলেন আলু সংরক্ষণে ভাড়া না কমালে  কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন নেতারা। 

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews