1. dailybogratimes@gmail.com : admin :
জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে শিল্প কারখানা ও বাসা বাড়িতে গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে শিল্প কারখানা ও বাসা বাড়িতে গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল -
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১০০ Time View
জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে শিল্প কারখানা ও বাসা বাড়িতে গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন
print news

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ৯ মার্চ, জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে শিল্প কারখানা ও বাসা বাড়িতে গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক সংগঠন, ছাত্রসমাজ ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নূর ই আলম, শহরের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম লোকমান হোসেন ও চিনিকল শ্রমিক নেতা খলিলুর রহমান।

শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দেওয়া হয়।

বক্তারা বলেন, জয়পুরহাট থেকে মাত্র ৩৯ কিলোমিটার দূরে বগুড়ার মোকামতলাতে গ্যাসের পাইপ লাইন রয়েছে। অথচ জয়পুরহাটবাসী দীর্ঘদিন থেকে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য অবিলম্বে এ জেলায় পাইপ দিয়ে গ্যাস লাইন স্থাপন করতে হবে না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews