1. dailybogratimes@gmail.com : admin :
তারুণ্যের উৎসব আর্চারি টুর্নামেন্টে সাংবাদিক পুত্র  ফুয়াদের রৌপ্য পদক জয় - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

তারুণ্যের উৎসব আর্চারি টুর্নামেন্টে সাংবাদিক পুত্র  ফুয়াদের রৌপ্য পদক জয়

বগুড়া প্রতিনিধিঃ-
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ Time View
তারুণ্যের উৎসব আর্চারি টুর্নামেন্টে সাংবাদিক পুত্র  ফুয়াদের রৌপ্য পদক জয়
print news

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর অষ্টম শ্রেণীর আর্চারি ক্যাডেট সাংবাদিক পুত্র ইমতিয়াজ আমিন ফাতেমী ফুয়াদ নাটোরের গুরুদাসপুরের খুবজীপুর স্কুল মাঠে তারুণ্যের উৎসবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন আয়োজিত আর্চারি রিকার্ভ পুরুষ গ্রুপের টুর্নামেন্টে রৌপ্য পদক লাভ করেছে।

২৪ জানুয়ারি অনুষ্ঠিত ঐ টুর্নামেন্টে বিকেএসপির আরেক ক্যাডেট মো: সাইফুল ইসলাম স্বর্ণ পদক লাভ করেন। ফুয়াদ বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড এর সবুজবাগ এলাকার অধিবাসী ও দৈনিক সকলের খবর পত্রিকার বার্তা সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান কোয়েল ও গৃহিণী ফাতেমাতুজ জহুরার ছোট ছেলে। স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান ও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবুদ্দিন আহম্মেদ চপল বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews