1. dailybogratimes@gmail.com : admin :
দাবি পূরণ করেই ছাত্ররা ক্লাসরুমে ফিরবে নওগাঁর পলিটেকনিক শিক্ষার্থীরা - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

দাবি পূরণ করেই ছাত্ররা ক্লাসরুমে ফিরবে নওগাঁর পলিটেকনিক শিক্ষার্থীরা

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১১৫ Time View
দাবি পূরণ করেই ছাত্ররা ক্লাসরুমে ফিরবে নওগাঁর পলিটেকনিক শিক্ষার্থীরা
print news

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ  ৬ দফা দাবিতে আন্দোলন করছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে এখনও মন্ত্রণালয়ের পক্ষ কোনো স্পষ্ট উদ্যোগও দেখা যায়নি। যৌক্তিক দাবিগুলোকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। যতই নাটক মঞ্চায়িত করা হোক না কেন আন্দোলনের মাধ্যমে দাবি পূরণ করেই ছাত্ররা ক্লাসরুমে ফিরবে না তারা।

রোববার দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ছয় দফা দাবিতে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এক সমাবেশে এসব কথা বলেন।

এর আগে শিক্ষার্থীরা বেলা ১১টায় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে সমাবেশ আসেন।

সমাবেশে ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’, ‘তেরোর হাতিয়া, দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’ ‘এক হও, এক হও, পলিটেকনিক এক হও’ ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’ ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ‘শিক্ষার্থীদের হামলা কেন, প্রশাসন জবাব দাও’ সহ নানা স্লোগানে দেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের ৬ দফা দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করা কথা বলে ডেকে নিয়ে গিয়ে একটি নাটক মঞ্চায়িত করা হয়। মূলত তারা আমাদের ব্লকের কর্মসূচি ঠেকাতে এই ধরনের নাটক করে। তারপরও তারা দুইদিন সময় নিয়েও আমাদের দাবি পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। তাই দ্রুত দাবিগুলো পূরণ করা না হলে সারাদেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের ৬ দফা মেনে নেওয়া না হলে কারিগরি শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হোক। আর আমাদের দাবি মানা না হলে লংমার্চ টু ঢাকা কর্মসূচির মধ্যে দিয়ে কারিগরি অধিদফতর ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় তালা দেওয়া হবে। এমনকি হাইকোর্ট তালাবদ্ধ করে দেওয়ার কথা বলেন তারা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews