1. dailybogratimes@gmail.com : admin :
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে দু'দিন ব্যাপী তারুণ্যের উৎসব - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে দু’দিন ব্যাপী তারুণ্যের উৎসব

কংকনা রায় ঃ-
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ Time View
ফুলবাড়ী সরকারি কলেজে দু'দিন ব্যাপী তারুণ্যের উৎসব
print news

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় ও কলেজ প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ২ টায় ফুলবাড়ী সরকারি কলেজ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

র‍্যালী শেষে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব। 

মেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় বাংলা বিভাগের প্রভাষক মো. মোহাইমিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্বের বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব বলেন, “আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। তারুণ্যের উৎসব এই প্রচেষ্টারই একটি উদাহরণ। এরকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে।”

এছাড়াও বক্তব্য রাখেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও তারুন্যের উৎসব উদযাপন কমিটির আহবায়ক মুহ আমিনুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম আকতার, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসমী চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাজেদুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক বিপ্লব সেন,  প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. মাহমুদুল হাসান প্রমুখ।

এতে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews