1. dailybogratimes@gmail.com : admin :
দুদকের শুনানিতে এসে পাবনার ভাড়ারার ইউপি চেয়ারম্যান গ্রেফতার - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

দুদকের শুনানিতে এসে পাবনার ভাড়ারার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মাসুদ রানাঃ-
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ Time View
দুদকের শুনানিতে এসে পাবনার ভাড়ারার ইউপি চেয়ারম্যান গ্রেফতার
print news

পাবনা প্রতিনিধিঃ- পাবনায় দুদকের গণশুনানিতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেফতার হয়েছেন সুলতান মাহমুদ খান নামের এক ইউপি চেয়ারম্যান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পাবনা জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। গ্রেফতার সুলতান মাহমুদ সদর উপজেলার আলোচিত ইউনিয়ন ভাঁড়ারার চেয়ারম্যান।

ওসি জানান, এজাহারভুক্ত না হলেও শুরু থেকেই ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ ছিল। পুলিশ অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার প্রমাণ পায়। এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়।

আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগ এনে বিস্ফোরক আইনে করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এরআগে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির ভিআইপি অডিটোরিয়ামে দুদকের গণশুনানি অনুষ্ঠানে আসেন ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ। সেখানে একজন সেবাগ্রহীতা ইউপি সচিব সেলিমের বিরুদ্ধে জন্মনিবন্ধন সনদ ইস্যুতে হয়রানির অভিযোগ করেন। 

এ বিষয়ে জবাব দিতে গণশুনানিতে সচিবকে তলব করে দুদক। সেখানে চেয়ারম্যান সুলতানের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও সচিবের সঙ্গে শুনানিতে অংশ নেন। জবাব শেষে শিল্পকলা একাডেমি থেকে বের হতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews