1. dailybogratimes@gmail.com : admin :
ধামইরহাটে অবৈধ ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা - Daily Bogra Times
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার ক্যাম্প ন্যুতে জুলস কুন্দের জোড়া গোলে আইনট্রাখটকে হারাল বার্সেলোনা সীমান্তে ২৭ বাংলাদেশি নিহত, বিএসএফের গুলিতে ২৪ জন: এইচআরএসএস

ধামইরহাটে অবৈধ ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:ঃ-
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ Time View
ধামইরহাটে অবৈধ ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা
print news

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে এস,আর,এম ব্রিক্সকে দুই লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার ইসুবপুর ইউনিয়ন এলাকায় যৌথ বাহিনীর সমন্বিত অভিযানের সময় এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। 

বিকেলে এক বিজ্ঞপ্তিতে ইউএনও মোস্তাফিজুর বলেন, “কৃষি জমির টপসয়েলের মাটি কেটে (উপরিভাগ) ভাটায় ইট তৈরি করে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার এবং পরিবেশ অধিদপ্তর থেকে কোন ছাড়পত্র না নিয়ে ভাটা পরিচালনা করায় একটি টাস্ক ফোর্সের মধ্য দিয়ে ওই ইটভাটার প্রতিনিধি বাচ্চু মিয়াকে দুই লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।”

তিনি আরও বলেন, “অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করায় তাকে ভবিষ্যতে জেলা প্রশাসনের যথাযথ অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং প্রয়োজনীয় সকল বিধি মেনে ইট ভাটা পরিচালনা করার শর্তে এবং পুনরায় এধরনে অপরাধ না করার শর্তে ছেড়ে দেওয়া হয়।”

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি, পত্নীতলা ক্যাম্পের সার্জেন্ট মো. শিমুল খান এবং তাঁর টিম, ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদত হোসেন, উপজেলা আনসার বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews