1. dailybogratimes@gmail.com : admin :
ধামইরহাটে রমজান উপলক্ষ্যে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন  - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

ধামইরহাটে রমজান উপলক্ষ্যে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন 

গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:ঃ-
  • আপডেট সময়ঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১১৪ Time View
ধামইরহাটে রমজান উপলক্ষ্যে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন 
print news

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ধামইরহাট  ছাত্র প্রতিনিধিদের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ধামইরহাট বাসস্ট্যান্ড ও থানা সংলগ্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রান্তিক আয়ের মানুষের হাতের নাগালে নিয়ে আসার সুবিধার্থে এই ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

ন্যায্যমূল্যের দোকানে আটা, চিনি, ছোলাবুট, ডিম, বেসন, ডাল, মুড়ি, চিড়াসহ বিভিন্ন পণ্য ক্রেতারা ন্যায্যমূল্যে ক্র‍য় করতে পারবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ” রমজানে উপজেলার সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে ক্রয় করতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের সহযোগিতায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তাছাড়া আমাদের সাহায্য করছে উপজেলা প্রাণিসম্পদ অফিসার। পর্যায়ক্রমে ন্যায্যমূল্যের দোকানে আরো বিভিন্ন ধরনের পণ্য বাড়ানো হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী,ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান সৈকত, সাজিদ বিল্লাহসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews