1. dailybogratimes@gmail.com : admin :
নূরে মাদিনা মাদ্রাসার মানবিক উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প — দুইশতাধিক রোগী পেলো চিকিৎসা ও ওষুধ - Daily Bogra Times
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার ক্যাম্প ন্যুতে জুলস কুন্দের জোড়া গোলে আইনট্রাখটকে হারাল বার্সেলোনা সীমান্তে ২৭ বাংলাদেশি নিহত, বিএসএফের গুলিতে ২৪ জন: এইচআরএসএস

নূরে মাদিনা মাদ্রাসার মানবিক উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প — দুইশতাধিক রোগী পেলো চিকিৎসা ও ওষুধ

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৭৩ Time View
নূরে মাদিনা মাদ্রাসার মানবিক উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প — দুইশতাধিক রোগী পেলো চিকিৎসা ও ওষুধ
print news

বগুড়ার শেরপুর উপজেলার সাগরপুর জিরো পয়েন্টে অবস্থিত নূরে মাদিনা হাফিজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লা বর্ডিং-এর উদ্যোগে এবং ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এর সৌজন্যে আজ (৭ মে) দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমে অংশগ্রহণকারী দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

ক্যাম্পটি পরিচালিত হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হান্নান হোসেন সাগরের তত্ত্বাবধানে, চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আ.ন.ম গোলাম হামিম। সকাল থেকেই মির্জাপুর ব্র্যাক বটতলা জিরো পয়েন্ট এলাকার মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

চিকিৎসাসেবা গ্রহণকারী অনেকেই নিজেদের অসহায় অবস্থার কথা জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

IMG20250507114534
oplus_0

শহিদুল ইসলাম, পেশায় একজন রিকশাচালক বলেন, “পেটের সমস্যায় অনেকদিন ভুগছিলাম, কিন্তু আয় না থাকায় ডাক্তার দেখাতে পারিনি। এই ক্যাম্পে এসে চিকিৎসা আর ওষুধ ফ্রি পেলাম। আলহামদুলিল্লাহ।”

মাদ্রাসার পরিচালক হান্নান হোসেন সাগর বলেন, “আমরা চাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমাজের অসহায় মানুষের জন্য কিছু করতে। চিকিৎসাসেবা সবার মৌলিক অধিকার, তাই এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”

ডা. গোলাম হামিম জানান, “এলাকার সাধারণ মানুষের জন্য এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী। তাদের অনেকেই ছোটখাটো সমস্যার সমাধানও পায় না অর্থাভাবে। আজকে অন্তত কিছুটা হলেও তাদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews