1. dailybogratimes@gmail.com : admin :
পাকিস্তানের গোলাবর্ষণে নিহত ৩ ভারতীয় - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

পাকিস্তানের গোলাবর্ষণে নিহত ৩ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩৪ Time View
পাকিস্তানের গোলাবর্ষণে নিহত ৩ ভারতীয়
print news

কাশ্মীর সীমান্তে ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন নারী, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এক্স এ জানিয়েছেন, বুধবার দিবাগত রাত প্রায় ২টা ৪৫ মিনিটে জম্মুর পুঞ্চ-রাজৌরি সীমান্তের ভিম্বার গলি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনী কামান থেকে গোলাবর্ষণ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে পাকিস্তানের সামরিক সম্প্রচারমাধ্যম জিও নিউজ দাবি করেছে, পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখার ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। এই পাল্টা হামলা আসে একদিন আগে ভারতীয় বাহিনীর আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের অন্তত পাঁচটি স্থানে চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের হামলাকে “কাপুরুষোচিত” বলে মন্তব্য করেন। তিনি জানান, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদে চালানো ঐ হামলায় দুই শিশুসহ আটজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন।

কাশ্মীর সীমান্তে নতুন করে এ ধরনের সামরিক উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষ আন্তর্জাতিক মহলেও উদ্বেগের জন্ম দিয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews