1. dailybogratimes@gmail.com : admin :
পাবনায় ট্রাকের নিচে পড়ে ছেলে নিহত, বাবা আহত - Daily Bogra Times
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার ক্যাম্প ন্যুতে জুলস কুন্দের জোড়া গোলে আইনট্রাখটকে হারাল বার্সেলোনা সীমান্তে ২৭ বাংলাদেশি নিহত, বিএসএফের গুলিতে ২৪ জন: এইচআরএসএস

পাবনায় ট্রাকের নিচে পড়ে ছেলে নিহত, বাবা আহত

মাসুদ রানাঃ-
  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০৭ Time View
পাবনায় ট্রাকের নিচে পড়ে ছেলে নিহত, বাবা আহত
print news

পাবনা প্রতিনিধি:- পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের নিচে পড়ে ৪ বছর বয়সী ছেলে জুনায়েদ আহমেদ নিহত এবং তার বাবা সুলাইমান গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুরে পাবনার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জুনায়েদ তার বাবার সাথে মোটরসাইকেলে নানাবাড়ি থেকে ফিরছিল। পথে পাটুল বাজারে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে ভাঙ্গুড়া থেকে চণ্ডীপুরগামী একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে জুনায়েদ ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

এ সময় তার বাবা সুলাইমান গুরুতর আহত হন। সুলাইমান পাথরঘাটা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন এনজিওকর্মী।

পরিবার সূত্রে জানা গেছে, সুলাইমান ও তার ছেলে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।

সোলাইমানের চাচাতো ভাই রমজান আলী বলেন, ‘শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে সুলাইমান ও তার ছেলে ট্রাকের নিচে পড়েন। 

এতে ছেলে ঘটনাস্থলে মারা যায়, সুলাইমানের অবস্থাও আশঙ্কাজনক। তাকে ঢাকা নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য।’

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে নিহত জুনায়েদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ট্রাকের ড্রাইভার ও হেলপার পালাতক রয়েছে, তাদের খোঁজ চলছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews