1. dailybogratimes@gmail.com : admin :
পাবনায় নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

পাবনায় নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

মনসুর আলম খোকন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯৩ Time View
পাবনায় নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
print news

পাবনা প্রতিনিধিঃ- পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে নসিমনের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সাথিয়া-পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার শ্রীপুরের কৈজুড়ী এলাকার মো. জামিলের ছেলে মো. আজিজুল (৪০) এবং আজিজুলের ছেলে আবু হুরাইরা (৩)।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি সাঁথিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল আর নসিমন বিপরীত দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে নসিমন-অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে হয়। 

এতে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা চলছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews