1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন - Daily Bogra Times
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় শেরপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ছে খড়ের গাঁদা, আতঙ্কে কৃষক সমাজ উষ্ণ ভালোবাসায় বিদায়, ফুলেল সৌরভে বরণ—শেরপুর পেল নতুন ইউএনও শেরপুরে বাঙালি নদীর ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম শেরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের নফল রোজা ও দোয়া রোপা–আমনের ধান কাটা শুরু, চাল আমদানির খবরেই নেমে গেছে ধানের দাম শেরপুরে জাল টাকা লেনদেনের অভিযোগে গ্রেপ্তার তিন, উদ্ধার ১৫৭টি জাল নোট বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে কোরআন খতম ও গণদোয়া বগুড়ায় বিপুল পরিমাণ পচা–নষ্ট মসলা জব্দ, ২ লক্ষ টাকা জরিমানা ভোটের মাধ্যমে প্রমাণ হবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে জামায়াত- দবিবুর রহমান

বগুড়ায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়া প্রতিনিধিঃ-
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ Time View
বগুড়ায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
print news

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বগুড়ায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে

আজ সোমবার ( ২৭ জানুয়ারি) সকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে রঙ বেরং এর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, প্রাইম ব্যাংক বগুড়া শাখার ইনচার্জ শাহ মো: আবু সালেহ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মোস্তফা মোঘল, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা ক্রিকেট কোচ মাহমুদ হাসান রিফাত, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাহেদুল ইসলাম রবিসহ ক্রিকেটার, সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ বনাম নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ প্রতিদ্বন্দ্বীতা করছে। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবারের টুর্নামেন্টে বগুড়া শহরের মোট ৮টি স্কুল দল অংশগ্রহন করছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews