1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ায় পিয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা - Daily Bogra Times
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার ক্যাম্প ন্যুতে জুলস কুন্দের জোড়া গোলে আইনট্রাখটকে হারাল বার্সেলোনা

বগুড়ায় পিয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৮৪ Time View
Onion price Bogura
print news

বৈশাখ মাসের শুরুতেই বগুড়ার বাজারগুলোতে পিয়াজের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। গত ৪ দিনের ব্যাবধানে প্রতি কেজি পিয়াজ ৪০ টাকা দরে বিক্রি হলেও, মঙ্গলবার (১৫ এপ্রিল) তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। অর্থাৎ, মাত্র সপ্তাহের ব্যবধানে পিয়াজের দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে, যা সাধারণ ক্রেতাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বগুড়ার ফতেহ আলী বাজার, সাজাহানপুরের নয় মাইল বাজার এবং শেরপুরের রেজিস্ট্রি অফিস বাজার ঘুরে দেখা যায়, গত ৪ দিন আগেও পেয়াজের দাম ছিল ৪০ টাকা কেজি এখন তা ৬০ টাকায় বিক্রির চিত্র দেখা গেছে।

শেরপুরের এক ক্রেতা জানান, পিয়াজের এই হঠাৎ দাম বৃদ্ধি তাদের দৈনন্দিন বাজেটে বাড়তি চাপ সৃষ্টি করবে।

ফতেহ আলী বাজারের ক্রেতা রহিমা বেগম বলেন, পিয়াজ ছাড়া রান্না চলে না, কিন্তু এই দামে কিনতে গিয়ে পকেট থেকে ২০ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে ।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, তারা নিজেরাও উচ্চমূল্যে কিনে আনতে বাধ্য হচ্ছেন।
ফতেহ আলী বাজারের পেঁয়াজ বিক্রেতা বলেন, আমরা তো কম লাভ করেই বিক্রি করি, কিন্তু সমস্যা হচ্ছে পাইকারি দামে। গত তিন দিনেই কেজিপ্রতি ১৫-২০ টাকা বেড়েছে। আমরা না বাড়িয়ে উপায় আছে?

ব্যবসায়ীরা বলছেন, বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, স্থানীয় বাজারে পিয়াজের সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম বাড়ছে। একজন পাইকারি ব্যবসায়ী বলেন, “আমরা যে দামে পিয়াজ কিনছি, তাতে এই দামে বিক্রি না করলে লোকসান হবে। নতুন পিয়াজ বাজারে এলে দাম কমতে পারে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews