1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ার শেরপুরে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ - Daily Bogra Times
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় শেরপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ছে খড়ের গাঁদা, আতঙ্কে কৃষক সমাজ উষ্ণ ভালোবাসায় বিদায়, ফুলেল সৌরভে বরণ—শেরপুর পেল নতুন ইউএনও শেরপুরে বাঙালি নদীর ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম শেরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের নফল রোজা ও দোয়া রোপা–আমনের ধান কাটা শুরু, চাল আমদানির খবরেই নেমে গেছে ধানের দাম শেরপুরে জাল টাকা লেনদেনের অভিযোগে গ্রেপ্তার তিন, উদ্ধার ১৫৭টি জাল নোট বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে কোরআন খতম ও গণদোয়া বগুড়ায় বিপুল পরিমাণ পচা–নষ্ট মসলা জব্দ, ২ লক্ষ টাকা জরিমানা ভোটের মাধ্যমে প্রমাণ হবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে জামায়াত- দবিবুর রহমান

বগুড়ার শেরপুরে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৯৯ Time View
বগুড়ার শেরপুরে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ
print news

বগুড়ার শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, শেরপুর উপজেলা ও শহর শাখা

সোমবার দুপুরে শেরপুরের খেজুরতলা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা-বগুড়া মহাসড়কে মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরকার, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া শহর শ্রমিকদলের সভাপতি ফেরদৌস রহমান মুকুল, সাধারণ সম্পাদক মিঠু খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম এবং শাহ্‌-বন্দেগী ইউনিয়নের শ্রমিকদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার জনগণ কোনোভাবেই মেনে নেবে না।” তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জনগণকে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews