1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ার শেরপুরে সেচঘরে ধর্ষকের হানা, থানায় মামলা - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

বগুড়ার শেরপুরে সেচঘরে ধর্ষকের হানা, থানায় মামলা

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩২ Time View
বগুড়ার শেরপুরে সেচঘরে ধর্ষকের হানা, থানায় মামলা
print news

বগুড়ার শেরপুর উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুর প্রতি যৌন নিপীড়নের অভিযোগে শহিদুল সরকার (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার (২৪ মার্চ) রাতে শিশুটির দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুর থানায় এ মামলা করেন

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ঘটনার দিন শিশুটি তার চাচাতো বোনের সঙ্গে বাড়ির পাশে ধানের জমিতে সেচযন্ত্রের পানিতে গোসল করছিল।গোসল শেষে শিশুটি সেচঘরে ভেজা কাপড় পরিবর্তন করছিল। এ সময় সেচযন্ত্রের মালিক শহিদুল সরকার সেখানে উপস্থিত হয়ে শিশুটির শরীরে হাত দেয়। শিশুটির চিৎকারে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews