1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন: ভৌত অগ্রগতি ২৪.৫০% এবং আর্থিক অগ্রগতি ৩৪.৮৯% - Daily Bogra Times
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার ক্যাম্প ন্যুতে জুলস কুন্দের জোড়া গোলে আইনট্রাখটকে হারাল বার্সেলোনা

বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন: ভৌত অগ্রগতি ২৪.৫০% এবং আর্থিক অগ্রগতি ৩৪.৮৯%

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫২০ Time View
বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন: ভৌত অগ্রগতি ২৪.৫০% এবং আর্থিক অগ্রগতি ৩৪.৮৯%
print news


শেরপুর, বগুড়া, ১৬ নভেম্বর, ২০২৫ – বহুল প্রতীক্ষিত বগুড়া থেকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ কার্যক্রম বর্তমানে চূড়ান্ত পর্যায়ে দ্রুত অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে অধিগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ ৮ ধারা নোটিশ প্রদান শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বাকি নোটিশগুলোর স্বাক্ষর চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে।

নোটিশপ্রাপ্ত ভূমি মালিকরা শিগগিরই তাদের ক্ষতিপূরণ উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন। তবে, যদি কোনো মালিকের আপত্তি থাকে, তবে তাদের জন্য আইনগতভাবে তা দাখিল করার সুযোগ রাখা হয়েছে।

বগুড়া এলএ শাখার সার্ভেয়ার মো. ফিরোজ আহমেদ জানান, “৮ ধারা নোটিশ প্রদান শুরু হয়েছে। বাকি নোটিশের স্বাক্ষর চলতি সপ্তাহেই শেষ করে দ্রুত বিতরণ করা হবে। নোটিশ হাতে পাওয়ার পরই ভূমি মালিকরা ক্ষতিপূরণের জন্য আবেদন এবং প্রয়োজনে আপত্তি জমা দিতে পারবেন।” উল্লেখ্য, গত ৭ এপ্রিল স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭-এর ৭ ধারা মোতাবেক নোটিশ প্রদান শুরু হয়েছিল।

প্রকল্পের অগ্রগতি ও অর্থায়ন
রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭২.২৮ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন নির্মাণ প্রকল্পের ভৌত অগ্রগতি ২৪.৫০% এবং আর্থিক অগ্রগতি ৩৪.৮৯%।

প্রকল্পের ভূমি অধিগ্রহণ খাতে ব্যবহারের জন্য রেলপথ মন্ত্রণালয় ইতোমধ্যেই ১,৯২০.১০ কোটি টাকা বরাদ্দ অবমুক্ত করেছে। সরকার কঠোর নির্দেশনা দিয়েছে যে, বরাদ্দকৃত সরকারি অর্থ ব্যবহারে যেন সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়। পাশাপাশি, বিকল্প অর্থায়নের বিষয়ে দাতা সংস্থার সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে।

নতুন স্টেশনের সংখ্যা ১০, কমবে ১১২ কিলোমিটার পথ
বাংলাদেশ রেলওয়ে বাস্তবায়নাধীন এই বৃহৎ প্রকল্পটি সম্পন্ন হলে বগুড়া ও সিরাজগঞ্জ রেল যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আসবে।

নতুন রুট চালু হলে দু’জেলার মধ্যে ১১২ কিলোমিটার পথ কমে যাবে, যার ফলে যাত্রা সময় সাশ্রয় হবে প্রায় ৩ ঘণ্টা। এতে উত্তরাঞ্চলের পণ্য পরিবহন এবং যাত্রীসেবা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

পুরো রুটে মোট ১০টি নতুন স্টেশন নির্মিত হবে। স্টেশনগুলো হলো: এম মনছুর আলী জংশন, সিরাজগঞ্জ স্টেশন, কৃষ্ণদিয়া স্টেশন, রায়গঞ্জ স্টেশন, চান্দাইকোনা স্টেশন, ছোনকা হল্ট স্টেশন, শেরপুর স্টেশন, আরিয়া বাজা, রানিরহাট জংশন এবং বগুড়া সদর স্টেশন।

এছাড়াও, পুরো রুটে ১০৬টি লেভেল ক্রসিং গেট থাকবে এবং ১১টি স্টেশনে স্থাপন করা হবে কম্পিউটার বেইজড আধুনিক সিগন্যালিং ব্যবস্থা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews