1. dailybogratimes@gmail.com : admin :
বন্ধ সিএনজি পাম্প চালুর দাবিতে পাবনায় চালকদের মানববন্ধন - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

বন্ধ সিএনজি পাম্প চালুর দাবিতে পাবনায় চালকদের মানববন্ধন

মাসুদ রানাঃ-
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ Time View
বন্ধ সিএনজি পাম্প চালুর দাবিতে পাবনায় চালকদের মানববন্ধন
print news

পাবনা প্রতিনিধি:- পাবনার ঈশ্বরদীর দাশুরিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আকিজ ফিলিং স্টেশন (সিএনজি পাম্প) চালুর দাবিতে মানববন্ধন করেছে থ্রি হুইলার অটোরিকশা চালকরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দাশুরিয়া আকিজ ফিলিং স্টেশনের সামনে সিএনজি চালিত সকল গাড়ির চালকদের আয়োজনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ মাস যাবত পাম্প থেকে সিএনজি না পাওয়ায় দুর্বিষহ জীবন যাপন করছেন গাড়ি চালকরা। অন্য পাম্প থেকে দীর্ঘ সময় ধরে গাড়িতে সিএনজি নিয়ে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। 

সময়মতো সিএনজি না পাওয়ায় আয় কমে গেছে। তাই অবিলম্বে সিএনজি পাম্প চালুর জন্য আকিজ ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

এ সময় বক্তব্য দেন, সিএনজি অটোরিকশা চালক ফিরোজ হোসেন, তুহিন সরদার, মাসুম হোসেন, তুষার শেখ, আব্দুল কুদ্দুস সহ অনেকে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews