1. dailybogratimes@gmail.com : admin :
বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ তথ্য উপদেষ্টার, জাতীয় ঐক্যের আহ্বান - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ তথ্য উপদেষ্টার, জাতীয় ঐক্যের আহ্বান

নিউজ ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫২ Time View
বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ তথ্য উপদেষ্টার, জাতীয় ঐক্যের আহ্বান
print news

ঢাকা, ২২ মে:
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অতীতের বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দুঃখ প্রকাশ করেন এবং দেশপ্রেমিক শক্তির মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, “ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল—সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

Screenshot 9 1

তিনি আরও জানান, সরকারে যদি আর একদিনও থাকার সুযোগ হয়, তবে তিনি অভ্যুত্থানের সকল পক্ষের প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চান। তার ভাষায়, “পুরাতন বন্দোবস্তের বিভেদকামী শ্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে—সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।”

জুলাইয়ে ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি বলেন, “বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।”

তাঁর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকেই এটিকে একটি বৃহত্তর সমঝোতার ইঙ্গিত হিসেবে দেখছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews