1. dailybogratimes@gmail.com : admin :
বিরামপুরে ১২ টি স্বর্ণের বার সহ আটক  -১ - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

বিরামপুরে ১২ টি স্বর্ণের বার সহ আটক  -১

এএসএম মুছা :
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ Time View
বিরামপুরে ১২ টি স্বর্ণের বার সহ আটক  -১
print news

বিরানপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আশা ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম জয়দেব মহন্ত (৪৩)। সে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তের ছেলে। 

আটককৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লক্ষ্য ১৮ হাজার টাকা বলে জানা যায়।

সোমবার (২০শে জানুয়ারি) দিবাগত রাতে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর বাজার থেকে ১২টি স্বর্ণের বারসহ জয়দেব মোহন্তকে আটক করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বার সহ একজনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন,এই স্বর্ণের বার গুলো বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আজ মঙ্গলবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews