1. dailybogratimes@gmail.com : admin :
রাণীশংকৈলে গাভিন গরু জবাইয়ের দায়ে ৫ হাজার জরিমানা - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

রাণীশংকৈলে গাভিন গরু জবাইয়ের দায়ে ৫ হাজার জরিমানা

সুদর্শন কর্মকার। রাণীনগর,নওগাঁ।
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮১ Time View
রাণীশংকৈলে গাভিন গরু জবাইয়ের দায়ে ৫ হাজার জরিমানা
print news

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাভিন গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে এক কসাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত মাংস স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

সোমবার (৭ এপ্রিল) সকালে রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘী যাত্রী ছাউনি মোড়ে শেখ ফরিদ নামের এক কসাই গাভিন গরু জবাই করেন। স্থানীয়দের অভিযোগে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ আইনের আওতায় শেখ ফরিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জবাইকৃত গাভীর পেটে বাচ্চা পাওয়া যাওয়ায় এটি পশু কল্যাণবিরোধী কাজ হিসেবে গণ্য হয়।

জানা গেছে, ঘটনাটি জানার পর স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং মানবিক দিক বিবেচনায় জব্দকৃত মাংসটি স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews