1. dailybogratimes@gmail.com : admin :
রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট:রহনপুরে আটকা পড়েছে যাত্রী ও মালবাহী ট্রেন  - Daily Bogra Times
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় শেরপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ছে খড়ের গাঁদা, আতঙ্কে কৃষক সমাজ উষ্ণ ভালোবাসায় বিদায়, ফুলেল সৌরভে বরণ—শেরপুর পেল নতুন ইউএনও শেরপুরে বাঙালি নদীর ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম শেরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের নফল রোজা ও দোয়া রোপা–আমনের ধান কাটা শুরু, চাল আমদানির খবরেই নেমে গেছে ধানের দাম শেরপুরে জাল টাকা লেনদেনের অভিযোগে গ্রেপ্তার তিন, উদ্ধার ১৫৭টি জাল নোট বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে কোরআন খতম ও গণদোয়া বগুড়ায় বিপুল পরিমাণ পচা–নষ্ট মসলা জব্দ, ২ লক্ষ টাকা জরিমানা ভোটের মাধ্যমে প্রমাণ হবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে জামায়াত- দবিবুর রহমান

রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট:রহনপুরে আটকা পড়েছে যাত্রী ও মালবাহী ট্রেন 

সিফাত রানা-
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ Time View
রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট:রহনপুরে আটকা পড়েছে যাত্রী ও মালবাহী ট্রেন 
print news

সারাদেশে রেলওয়ের রানিং স্টাফদের চলমান কর্মবিরতির কারনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে একটি যাত্রীবাহী ও একটি ভারতীয়  মালবাহী ট্রেন আটকা পড়েছে ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

মঙ্গলবার রহনপুর রেলস্টেশন সরেজমিনে পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে।স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটিকে অলস দাঁড়িয়ে থাকতে দেখা যায়।এছাড়া, স্টেশনে ভারত থেকে আমদানি করা একটি পন্যবাহী ট্রেন ঠাঁই দাঁড়িয়ে আছে।মধ্যরাতে ট্রেন বন্ধের খবর অনেকের জানা না থাকায় ভোরে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন ধরতে এসে অনেকেই ফিরে যান।

এ বিষয়ে রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান,ট্রেন চলাচল বন্ধের বিষয়টি আমরা যাত্রীদের মাইকিংয়ের মাধ্যমে অবহিত করছি।এছাড়া,যে সকল যাত্রী আজকের (মঙ্গলবার) অগ্রীম টিকেট কেটেছিল তাদের অর্থ ফেরত দেয়া হয়েছে। প্রসঙ্গত:রহনপুর রেলস্টেশন থেকে প্রতিদিন ৫ টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে থাকে। 

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews