1. dailybogratimes@gmail.com : admin :
লালমনিরহাট সীমান্তে কাঁটাতারে ঝুলানো কাচেঁর বোতল, আতঙ্কে এলাকাবাসী  - Daily Bogra Times
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় শেরপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ছে খড়ের গাঁদা, আতঙ্কে কৃষক সমাজ উষ্ণ ভালোবাসায় বিদায়, ফুলেল সৌরভে বরণ—শেরপুর পেল নতুন ইউএনও শেরপুরে বাঙালি নদীর ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম শেরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের নফল রোজা ও দোয়া রোপা–আমনের ধান কাটা শুরু, চাল আমদানির খবরেই নেমে গেছে ধানের দাম শেরপুরে জাল টাকা লেনদেনের অভিযোগে গ্রেপ্তার তিন, উদ্ধার ১৫৭টি জাল নোট বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে কোরআন খতম ও গণদোয়া বগুড়ায় বিপুল পরিমাণ পচা–নষ্ট মসলা জব্দ, ২ লক্ষ টাকা জরিমানা ভোটের মাধ্যমে প্রমাণ হবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে জামায়াত- দবিবুর রহমান

লালমনিরহাট সীমান্তে কাঁটাতারে ঝুলানো কাচেঁর বোতল, আতঙ্কে এলাকাবাসী 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ Time View
লালমনিরহাট সীমান্তে কাঁটাতারে ঝুলানো কাচেঁর বোতল, আতঙ্কে এলাকাবাসী 
print news

লুৎফর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্য রেখায় কাঁটাতারের বেড়ায় কাচেঁর বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এতে সীমান্ত এলাকার জন সাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায়, বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের সরকারপাড়া (মুন্সিটারি) এলাকার বাংলাদেশ ভারত প্রধান পিলারের ডিএমপি ৮ নম্বরের উপ-পিলার ৩৮ থেকে ৪৬ পর্যন্ত অনুমানিক এক কিলোমিটার এলাকায় কাচেঁর খালি বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সন্ধ্যার পর একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট ব্যবহার করে মনিটরিং করছে এবং ওই জায়গায় অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে বিএসএফ। এতে বাংলাদেশ দহগ্রাম সীমান্ত এলাকার জন সাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। উক্ত স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির টহল অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন সংবাদ কর্মীদের জানিয়েছেন, রাতের আঁধারে বেড়া তুলে নেওয়ার ভয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ শূন্য রেখার কাঁটাতারের বেড়ায় কাচেঁর বোতল ঝুলিয়ে দিয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews