1. dailybogratimes@gmail.com : admin :
শান্তর ফিফটি, ৫ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ - Daily Bogra Times
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার ক্যাম্প ন্যুতে জুলস কুন্দের জোড়া গোলে আইনট্রাখটকে হারাল বার্সেলোনা সীমান্তে ২৭ বাংলাদেশি নিহত, বিএসএফের গুলিতে ২৪ জন: এইচআরএসএস

শান্তর ফিফটি, ৫ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ Time View
রাচিনের সেঞ্চুরি, পথ হারাচ্ছে বাংলাদেশ
print news

চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ১১০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৪ রান। নাজমুল হোসেন শান্ত ৫৩ রান ও মাহমুদউল্লাহ ২ রানে ব্যাট করছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেয় নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। নবম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ আউট হন তিনি। ২৪ বলে ২৪ রান করেন এই তরুণ ব্যাটার।

এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লে ৫৮ রান তুলতে পারে বাংলাদেশ। তবে ইনিংস বড় করতে পারেননি মিরাজ। ১৪ বলে ১৩ রান করে ফেরেন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমও। ৭ রান করে হৃদয় আউট হলেও ২ রান করে ক্যাচ আউট হন মুশফিক। এতে দলীয় ১০৬ রানে ৪ উই কেট হারায় বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে ৭০ বলে ফিফটি তুলে নেন শান্ত।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews