1. dailybogratimes@gmail.com : admin :
শেরপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো ভবানীপুর ইউনিয়ন একাদশ - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

শেরপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো ভবানীপুর ইউনিয়ন একাদশ

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২০৬ Time View
শেরপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো ভবানীপুর ইউনিয়ন একাদশ
print news

শেরপুর, বগুড়া:
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শেরপুর দক্ষিণ শাখার আয়োজনে অনুষ্ঠিত “জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা গত শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় উপজেলার আশঁগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় সিমাবাড়ি ইউনিয়ন একাদশ ও ভবানীপুর ইউনিয়ন একাদশ। জমজমাট এ খেলায় ভবানীপুর ইউনিয়ন একাদশ বিজয়ী হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির শেরপুর উপজেলা দক্ষিণ শাখার সভাপতি তানজিল সরকার এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আহসান হাবিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ।

এছাড়াও বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর শহর শাখার সভাপতি রাফিউজ্জামান।

টুর্নামেন্টের সফল সমাপ্তি এবং ভবানীপুর ইউনিয়ন একাদশকে অভিনন্দন জানিয়ে তানজিল সরকার জানান, এই টুর্নামেন্ট শুধু একটি খেলাধুলার ইভেন্ট নয়, জুলাই মাসে আমরা তাদের স্মরণ করি যারা দেশ ও জাতির জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগ ও আদর্শ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়।


শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews