1. dailybogratimes@gmail.com : admin :
শেরপুরে রহিমা নওশের আলী ডিগ্রি কলেজে নতুন সভাপতি মাহমুদুল হাসান রনি - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

শেরপুরে রহিমা নওশের আলী ডিগ্রি কলেজে নতুন সভাপতি মাহমুদুল হাসান রনি

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৭০ Time View
শেরপুরে রহিমা নওশের আলী ডিগ্রি কলেজে নতুন সভাপতি মাহমুদুল হাসান রনি
print news

বগুড়ার শেরপুর উপজেলাধীন রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন এস এম মাহমুদুল হাসান রনি। তিনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,কেন্দ্রীয় সংসদ ও সাবেক যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক মুহসীন হল ছাত্রদল। তিনি শেরপুর উপজেলার একজন শিক্ষানুরাগী।

গত রবিবার (১৩ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে তাকে সভাপতি মনোনীত করে অনুমোদন দেওয়া হয়। তার মেয়াদকাল ১৯ ফেব্রুয়ারী ২০২৭ সাল পর্যন্ত। 

সোমবার (২১ এপ্রিল) কলেজটির অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীসহ স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিরা নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি সাবেক সভাপতি সহিদুল ইসলাম বাব্লুর স্থলাভিষিক্ত হলেন।

কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান নতুন সভাপতিকে স্বাগতম জানিয়ে বলেন, তিনি অত্যন্ত মেধাবী, বিচক্ষণ ও কর্মঠ মানুষ হিসেবে আমি জানি। আমি সহকর্মীসহ সকলের কাছে সহযোগিতা চাই, যাতে তার নেতৃত্বে প্রতিষ্ঠানকে একটা মানসম্মত ও উন্নত বিদ্যাপীঠ হিসেবে আমরা গড়ে তুলতে পারি।

মাহমুদুল হাসান রনি বলেন, এখানে আমি রাজনিতি করতে আসি নাই। আমি নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছি। আপনাদের সহযোগিতায় আমার মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কলেজের উন্নয়নে সর্বোচ্চ সেবা দিতে চাই। আমি কলেজের সাবেক সভাপতির সুস্থতা কামনা করি।

উল্লেখ্য, তিনি ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী চেতনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews