1. dailybogratimes@gmail.com : admin :
সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া বানিজ্য, দেখছে না কতৃপক্ষ  - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া বানিজ্য, দেখছে না কতৃপক্ষ 

মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ,
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৮০ Time View
সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া বানিজ্য, দেখছে না কতৃপক্ষ 
print news

দিনাজপুরঃ- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজার চারমাথায় দাউদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয়ের সামনে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় শর্তসাপেক্ষে স্থাপনা গড়ে তোলার অনুমতি দেওয়া হলেও, সেই শর্ত কেউই মানছেন না।

প্রথমে ইটের তৈরি অস্থায়ী দোকান করে নিজে বসার কথা থাকলেও, এখন সেই দোকানগুলো কয়েক লাখ টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হচ্ছে। প্রতি দোকানের জন্য ৩ থেকে ৪ লাখ টাকা জামানত নিয়েই চলছে অবাধ ভাড়াবাণিজ্য।

সরকারি জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা রাস্তার পরিধি সংকুচিত করছে, ফলে জনদুর্ভোগও বাড়ছে। কিন্তু প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কোনো দপ্তরের নজরে পড়ছে না এমন বড় অনিয়ম।

এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, “সরকারি জায়গা দখল করে যেভাবে দোকানঘর নির্মাণ করা হচ্ছে, তা বন্ধ না হলে ভবিষ্যতে আরও বড় সমস্যা সৃষ্টি হবে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews