1. dailybogratimes@gmail.com : admin :
সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে পাষণ্ড ছেলে হত্যা করেছে বাবাকে - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে পাষণ্ড ছেলে হত্যা করেছে বাবাকে

মনসুর আলম খোকন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১০০ Time View
সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে পাষণ্ড ছেলে হত্যা করেছে বাবাকে
print news

মনসুর আলম খোকন,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার বরাট গ্রামের তায়জুল শেখের ছেলে আব্দুল মালেক (৬০)। অভিযুক্ত তার ছেলে মানিক (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এমনিতে বাবা ও ছেলের মধ্যে তেমন বড় ঝামেলা ছিলো না। তবে ছেলে কাজকাম কম করতে চাইতো। শনিবার সকালে বাবা বাঁশ কাটার জন্য উঠানে কুড়াল ধার দিচ্ছিলেন এবং ছেলেকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকছিলেন। ঘুম থেকে উঠে এসে বাবার সাথে তর্কে জড়ায় ছেলে মানিক। তর্কের একপর্যায়ে বাবার ধার দেওয়া কুড়াল নিয়েই বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর ঘটনাস্থলেই বাবা আ: মালেক মারা গেলে স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে পালিয়ে যায়। মালেক শেখের দুই ছেলে, দুই মেয়ে। ছেলেদের মধ্যে মানিক বড়। মালেক পেশায় একজন বাঁশ ব্যবসায়ী এবং কৃষি কাজের সাথে জড়িত ছিলেন।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, আমিও যাচ্ছি। ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews