1. dailybogratimes@gmail.com : admin :
সিরাজগঞ্জের সলঙ্গা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার  - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

সিরাজগঞ্জের সলঙ্গা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

আঃ সালাম
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ Time View
সিরাজগঞ্জের সলঙ্গা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 
print news

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রাম থেকে মনিরুল ইসলাম (২০) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল সোমবার লাশটি তার মামার বাড়ি থেকে উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ।

মনিরুল পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছোট ছেলে। ছোটবেলা থেকেই দবিরগঞ্জ গ্রামে মনিরুল তার নানার বাড়িতে থাকতেন বলে স্থানীয়রা জানায়।

মনিরুলের মামী শিল্পী খাতুন জানায়,সকালে আমি আমার ভাসুর মোন্নাফের বাড়িতে যাই,ফিরে এসে দেখি রান্না ঘরের ভিতরে মনিরুলের লাশ ঝুলছে। লাশ দেখে আমি চিৎকার দিলে স্থানীয়রাও এগিয়ে এসে ঝুলন্ত অবস্থায় মনিরুলেরর লাশ দেখতে পায়।খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। 

সলঙ্গা থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, হাত-পা বাঁধা,ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews