1. dailybogratimes@gmail.com : admin :
সিরাজগঞ্জে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের প্রেসব্রিফিং ও বিক্ষোভ মিছিল - Daily Bogra Times
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার ক্যাম্প ন্যুতে জুলস কুন্দের জোড়া গোলে আইনট্রাখটকে হারাল বার্সেলোনা

সিরাজগঞ্জে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের প্রেসব্রিফিং ও বিক্ষোভ মিছিল

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:-
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৭০ Time View
সিরাজগঞ্জে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের প্রেসব্রিফিং ও বিক্ষোভ মিছিল
print news

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবিতে
প্রেস ব্রিফিং ও বিক্ষোভ মিছিল করেছেন মেডিকেল
কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) ইন্টার্ন চিকিৎসক ডাঃ আব্দুল
আহাদ সাঈদ এর সভাপতিত্বে শহীদ এম মনসুর আলী
মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ১১টার দিকে
সিরাজগঞ্জের গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং ও
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যেখানে তাঁরা ম্যাটস
(মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ও ডিএমএফ
(ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) পাস করাদের
‘ডাক্তার’ পদবি ব্যবহারের বিরোধিতা করেন।
সমাবেশে শিক্ষার্থীরা জানান, ম্যাটস ও ডিএমএফ পাস
করা ব্যক্তিরা কখনো নামের আগে ডাক্তার ব্যবহার করতে
পারেন না। তাঁরা চিকিৎসকের সহায়ক হিসেবে অতীতে
কাজ করে এসেছেন। কয়েকটা ওষুধের নাম মুখস্থ করে
চিকিৎসক বনে গেছেন তাঁরা। তাঁদের ভুল
প্রেসক্রিপশনে ঘটছে মৃত্যুর ঘটনা, যার দায় যাচ্ছে
সমগ্র চিকিৎসকের ওপর। তাঁরা জানান, এমবিবিএস ও

বিডিএস পাস না করে কেউ নামের আগে ডাক্তার ব্যবহার
করতে পারবেন না।
সারা দেশে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে
চিকিৎসকের ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে তাঁরা বলেন,
যেখানে ভুল চিকিৎসার প্রমাণ মিললে চিকিৎসকের সনদ
বাতিল ও ফৌজদারি অপরাধে জেল জরিমানা হয়, সেখানে
অপরাধ প্রমাণের আগেই চিকিৎসকের ওপর হামলা
কোনোভাবে কাম্য নয়।

দেশে যেখানে চিকিৎসক সংকট, সেখানে ডাক্তারি পাস
করে বেকার থাকার সুযোগ নেই বলেও জানান শিক্ষার্থীরা।
অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর
কর্মসূচির ঘোষণা দেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর
রশিদ খান হাসান, ইন্টার্ন চিকিৎসক ডাঃ ইফাজ আল
শাওন, ডাঃ সৈকত মাহমুদ, ডাঃ রায়হান খন্দকার, ডাঃ
শোয়েব শাহরিয়ার, ৫ম বর্ষের শিক্ষার্থী আল আরাফাত,
৪র্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ আল মারুফসহ
প্রতিষ্ঠানের সকল ইন্টানীর্ চিকিৎসক, প্রিন্ট ও
ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews