1. dailybogratimes@gmail.com : admin :
সিরাজগঞ্জে ৯২ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

সিরাজগঞ্জে ৯২ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:-
  • আপডেট সময়ঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ Time View
সিরাজগঞ্জে ৯২ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
print news

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।রোববার (২ফেব্রুয়ারি) রাত সোয়া দুইটার দিকে সলঙ্গায় রামারচর এলাকায় রয়েল রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে র‍্যাব-১২ এর অভিযানে ৯২ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) উসমান গণি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামের মোঃ মইজুল ইসলামের ছেলে এনামুল হক (২৫) ও মৃত শাহাদত হোসেনের ছেলে সাইফুদ্দিন হোসেন ওরফে সাইফ (২৪)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews