1. dailybogratimes@gmail.com : admin :
সুন্দরগঞ্জে নেত্রীর বাড়ি থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার, মামলা দায়ের - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

সুন্দরগঞ্জে নেত্রীর বাড়ি থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার, মামলা দায়ের

হারুন অর রশিদ -
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ Time View
সুন্দরগঞ্জে নেত্রীর বাড়ি থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার, মামলা দায়ের
print news

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে নেত্রী মোছা. রুপা বেগমের বাড়ি থেকে ১৪ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় রুপা বেগম ও তার স্বামী পলাতক থাকায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ মাদক উদ্ধার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার পলাতক আসামি মোছা. রুপা বেগম (৩৫) সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন মহিলাদলের সভাপতি প্রার্থী। তার স্বামী রাশেদুল ইসলাম (৪৯) একই ইউনিয়নের নিজামখাঁ (কালিরপাট) গ্রামের মৃত তছির উদ্দিন ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানার এসআই মো. আব্দুর রশিদের নেতৃত্বে একটি দল রাশেদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে ১৪ বোতল ফেনসিডিল ও একটি পলিথিন ব্যাগে রাখা ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানের সময় রুপা বেগম ও রাশেদুল ইসলাম পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আসামি রাশেদুল ইসলামের বিরুদ্ধে এর আগেও তিনটি মাদকের মামলাসহ মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, রুপা বেগম ও তার স্বামী রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা প্রভাব বিস্তার করে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন। মাদক ব্যবসা করেই তারা গড়ে তুলেছেন আলিসান ঘরবাড়ি। রুপা ইউনিয়ন মহিলা দলের সভাপতি প্রার্থী। এলাকাবাসী তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দলের কোন পদে নাই উল্লেখ করে উপজেলা মহিলা দলের আহ্বায়ক বিউটি বেগম বলেন, ‘রুপা বেগম কখনো মহিলা দলের সদস্য ছিলেন না এবং তার কোন দলীয় পদ-পদবি নেই। তিনি কিছু সময় দলের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন, বর্তমানে তারাপুর ইউনিয়নে মহিলা দলের কোন কমিটি গঠন হয়নি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তার ব্যক্তিগত ব্যাপার এবং দল এর সাথে সম্পৃক্ত নয়।’

এবিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কিবরিয়া নয়ন বলেন, ‘রুপা বেগম জাতীয়তাবাদী মহিলাদলের কোন পদ-পদবিতে নাই। অপরাধীরা স্বার্থ হাসিল করতে বিএনপি বা দলের নাম ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালাতে পারে। তবে, এটি ব্যক্তিগত অপরাধ এবং বিএনপি তার সাথে সম্পৃক্ত নয়।’

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews