1. dailybogratimes@gmail.com : admin :
স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আসছে বাংলাদেশে - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আসছে বাংলাদেশে

নিউজ ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ Time View
স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আসছে বাংলাদেশে
print news

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আসছে বাংলাদেশে। মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিওন লিমিটেড এই সেবা আনতে যাচ্ছে। ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর আলোচনা করছে ভিওন লিমিটেড

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যান তেরজিওগ্লু।

সেখানে তিনি জানান, তাদের লক্ষ্য এমন সব বাজারে সেবা পৌঁছে দেওয়া, যেখানে স্থলভিত্তিক নেটওয়ার্ক এখনো পৌঁছায়নি। বাংলাদেশ, পাকিস্তান, কাজাখস্তান এবং উজবেকিস্তানে স্যাটেলাইট-নির্ভর সংযোগ চালুর জন্য তারা কাজ করছেন।

বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের অধিকাংশ শেয়ারের মালিক ভিওন লিমিটেড।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews