1. dailybogratimes@gmail.com : admin :
হিলিতে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

হিলিতে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোকছেদুল মমিন মোয়াজ্জেম:-
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ Time View
হিলিতে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত
print news

হিলি (দিনাজপুর) প্রতিবেদক: দিনাজপুরের হাকিমপুর হিলিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত ফরিদ খান, উপজেলা সহকারী কৃষি অফিসার মেজবাহুর রহমান, আইসিটি প্রোগ্রাম অফিসার মোছাঃ জান্নাতুন ফেরদৌসী সহ আরও অনেকে। 

আলোচনা সভায় বক্তারা ২৪ এর গনঅভ্যুত্থান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় তার বক্তব্য বলেন, ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমরা যেহেতু নতুন বাংলাদেশ পেয়েছি। তাই নতুন বাংলাদেশ বিনির্মান উপলক্ষ নিয়ে বিপিএল কেন্দ্রিক এই তারুণ্যের উৎসব উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি শিক্ষার্থীদের উপস্থিতিতে বিতর্ক প্রতিযোগিতা, চিত্রা অংকন ও ২৩ জানুয়ারি ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের প্রেক্ষাপটের উপরে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews