1. dailybogratimes@gmail.com : admin :
হিলিতে তৌহিদী জনতার বাঁধার মুখে পন্ড হওয়া প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত  - Daily Bogra Times
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার ক্যাম্প ন্যুতে জুলস কুন্দের জোড়া গোলে আইনট্রাখটকে হারাল বার্সেলোনা

হিলিতে তৌহিদী জনতার বাঁধার মুখে পন্ড হওয়া প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View
হিলিতে তৌহিদী জনতার বাঁধার মুখে পন্ড হওয়া প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত 
print news

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিবেদক: অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তৌহিদী জনতার বাঁধার মুখে পন্ড হওয়া প্রমিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট সেই একই মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঘটনার ৯ দিন পর বাওনা অস্থায়ী মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের অস্থায়ী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটি ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অস্থায়ী মাঠটি চতুর্থ পাশে ডেকোরেটর লাল, নীল ও হলুদ কাপড় দিয়ে সাজানো হয়েছে। প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য দুপুরের পর থেকে আশপাশের গ্রামের শতশত ফুটবল প্রেমী নারী ও পুরুষের উপছে পড়া ভিড়। 

খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর বনাম রংপুর নারী ফুটবল দল। দিনাজপুর দলের গোলকিপার স্বপ্না ও রংপুর দলের গোলকিপার শাম্মি (আশা)। এছাড়াও রত্না, ইননিমা, তিশা, সেতু, মোসলেমা, দুলালি, বৃষ্টি সহ আরও অনেক খেলোয়াড়। 

খেলায় আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন লেবু, উপজেলা যুব দলের সদস্য সচিব এনামুল হক তাজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুজ্জামান জিয়া, খেলার আহবায়ক বখতিয়ার আহমেদ, সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের খেলার উদ্বোধন করেন স্থানীয় মহিলা মনোয়ার বেগম, রংপুর নারী ফুটবল দল ১-০ গোলে দিনাজপুর নারী ফুটবল দলকে পরাজিত করে।

রংপুর দলের খেলোয়াড় বলেন, আমরা খুশি আজ এখানে আমরা খেলতে পাড়ছি। 

দিনাজপুরের খেলোয়াড় বলেন, আমাদের প্রধান উপদেষ্টার বিবৃতির পরে আজ এই মাঠে খেলতে পারছি। অনেক দর্শক আমাদের সাপোর্ট দিয়েছেন। আমরা খুব খুশি। 

আহবায়ক বখতিয়ার আহমেদ বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাড়তি আনন্দ দেওয়ার জন্য এই অস্থায়ী মাঠে প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 

গত ২৮শে জানুয়ারী দিনাজপুরের হিলিতে বাওনা গ্রামে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক কমিটি ও তৌহিদী জনতার সংঘর্ষ বাঁধে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews