1. dailybogratimes@gmail.com : admin :
হিলিতে বেড়েছে পেঁয়াজের কদর  - Daily Bogra Times
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮ ভারত থেকে পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৩০ টাকা কয়লার আঁচে ৪৯ বছর—বগুড়ার কাশিয়াবালার ‘কালা ভুনার’ সুখ্যাতি দেশজুড়ে তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা সংকটাপন্ন, এভারকেয়ারে স্থানান্তর বাংলাদেশ–নেদারল্যান্ডস প্রতিরক্ষা চুক্তি, গাইডেড মিসাইল করভেট আসছে নৌবাহিনীতে মানুষ কেন হাসে? এটি ‘সামাজিক আঠা’ ডিপজলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজের প্রতিশ্রুতি: শেরপুরে দবিবুর রহমানের গণসংযোগ

হিলিতে বেড়েছে পেঁয়াজের কদর 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, -
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১১৬ Time View
হিলিতে বেড়েছে পেঁয়াজের কদর 
print news

হিলি (দিনাজপুর) প্রতিবেদক: তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। প্রকার ভেদে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে। দেশের বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ শুরু করায় বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম বলছেন, ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। 

গত শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, তিন দিন আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছিলো ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে, আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে। 

দেশের দক্ষিণ অঞ্চল পাবনা, ফরিদপুর ও নাটোরে উৎপাদন হয়ে থাকে পেঁয়াজ। বর্তমান ঐসব এলাকায় পর্যাপ্ত উৎপাদন সহ মোকামগুলোতে রয়েছে প্রচুর আমদানি। কিন্তু দেশের বিভিন্ন স্থানের বড় পেঁয়াজ ব্যবসায়ীরা তারা শুরু করেছে পেঁয়াজের মজুদ। যার কারণে মোকামেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। হঠাৎ লাগামহীন দাম বাড়ায় ক্ষোপের সৃষ্টি হয়েছে সাধারণ ক্রেতাদের।

একজন সাধারণ ক্রেতা আনছার হোসেন বলেন, শুনেছি এবার দেশে প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে। গত রমজান মাসেও পেঁয়াজের দাম বাড়েনি। তাহলে এখন কেন দাম বাড়বে? আমার মনে হয় এসব ব্যবসায়ীদের কারসাজি। আমি মনে করি প্রশাসন প্রতিনিয়ত বাজার মনিটরিং করলে দান স্বাভাবিক থাকবে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা অটো চলক  রফিকুল ইসলাম বলেন,  দেশতো এখন মগের মুল্লুক। এক সপ্তাহ আগে মাত্র ৩০ টাকা কেজি কিনে নিয়ে গেছি। আজ সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি কিনতে হলো। এটা কেমন কথা?

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, মোকামে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ায় ক্রেতাদের সাথে আমরাও বিপাকে পড়েছি। মোকামে আমরা পেঁয়াজ কিনতে পাত্তাই পাচ্ছি না। কেননা বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ করার লক্ষে তারা বর্তমান বেশি দাম ৪৮ থেকে ৫০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনছে। তাদের কারণে আমাদেরও ঐদামে পাইকারি কিনছি এবং বর্তমান খুচরা ও ঐদামে বিক্রি করছি। 

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews